শুটিং থেকে শুরু করে ছবি মুক্তির প্রস্তুতি—‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ঘিরে দীর্ঘ পথ পেরিয়েছে গোটা টিম। নানা বাধা এবং বিলম্বের মধ্যেও যাঁরা ছবিটির পাশে ছিলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এবার বিশেষ উদ্যোগ নিলেন সালমান খান। ছবির কলাকুশলী ও অভিনয়শিল্পীদের নিজের পানভেলের খামারবাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন অভিনেতা। শুধু আপ্যায়নই নয়, প্রত্যেককে উপহার দিলেন সুইজারল্যান্ডে তৈরি দামি ঘড়ি।
বলিউডে সালমানের উদারতার কথা কারও অজানা নয়। এবার তাঁর এই উদ্যোগে আপ্লুত ‘মাতৃভূমি’র পুরো দল।সালমান খান আর টাইগারের জন্য একই পিস্তল ব্যবহার করা হয়েছিলঅভিনেতা সালমান খানসম্প্রতি পানভেলের খামারবাড়িতে বিশেষ আয়োজন করেছিলেন সালমান। ট্রেলার প্রকাশের পর ছবির প্রচারপর্বও শুরু হয়েছে। এর মধ্যেই হঠাৎ করে গোটা টিমকে একসঙ্গে সময় কাটানোর আমন্ত্রণ জানান অভিনেতা।
‘মিড-ডে’-কে ছবির দলের সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, ছবির কাজ নানা বাধা ও বিলম্বের মধ্য দিয়ে এগিয়েছে।
সূত্র: প্রথম আলো