পড়ে যাওয়া মানুষকে লাথি মারা বা বিপদে পড়া মানুষকে আরও বিপদে ফেলা ভদ্রতার পরিপন্থী। তবে বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম করাই যায়। গত মাসের জাতীয় নির্বাচনে তাঁর অতি ডানপন্থী জোট সরকার জনগণের ম্যান্ডেট হারানোর পর থেকেই ইসরায়েলের এই প্রধানমন্ত্রী নিজেকে এক কুৎসিত তামাশায় পরিণত করেছেন। তাঁর আচরণ অনেকটা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মতো, যে মরিয়া হয়ে ফাঁসিকাষ্ঠ থেকে পালানোর চেষ্টা করছে।
সবার ধারণা (এবং প্রত্যাশা) অনুযায়ী নেতানিয়াহুর পতন যদি সত্যিই অনিবার্য হতো, তবে তাঁর এই ছটফটানি নিয়ে এত ভাবার কিছু ছিল না। কিন্তু তাঁর চূড়ান্ত পতন এখনো নিশ্চিত হওয়া থেকে অনেক দূরে। ইসরায়েলের পরবর্তী প্রশাসন কারা গঠন করবে—যা নিশ্চিতভাবেই কোনো না কোনো বহুদলীয় জোট হতে যাচ্ছে—তা নিয়ে দীর্ঘ ও জটিল আলোচনা চলছে।
এই মুহূর্তে নামমাত্র তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর ভূমিকায় থাকা নেতানিয়াহু ক্ষমতা আঁকড়ে ধরতে মরিয়া হয়ে উঠেছেন।
সূত্র: প্রথম আলো