বিশ্ববিদ্যালয়ে ভর্তি–ইচ্ছুক অনেক শিক্ষার্থী বা অভিভাবকেরা হয়তো ভাবছেন কৃত্রিম বুদ্ধিমত্তা যখন মানুষের জায়গা দখল করে নিচ্ছে, তখন সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান বা উন্নয়ন অধ্যয়নের মতো মানব ও সমাজকেন্দ্রিক বিষয়গুলোর প্রাসঙ্গিকতা ফুরিয়ে আসছে কি না। বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং প্রযুক্তির অভূতপূর্ব প্রসারণ আমাদের জীবনযাত্রাকে আমূল বদলে দিচ্ছে।
কিন্তু বাস্তব সত্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা যত বেশি উন্নত হচ্ছে, মানবসমাজের জটিলতা, নৈতিক প্রশ্ন, নীতি প্রণয়ন এবং সামাজিক মনস্তত্ত্ব অনুধাবনের প্রয়োজনীয়তা ততই বহুগুণ বেড়ে চলেছে। এআই কখনো মানুষের আবেগ, ঐতিহাসিক প্রেক্ষাপট, ক্ষমতার রাজনীতি এবং সংস্কৃতির অন্তর্নিহিত বোধকে পুরোপুরি প্রতিস্থাপন করতে পারে না।
তাই কৃত্রিম বুদ্ধিমত্তার এই স্বর্ণযুগে মানুষের মনন, সমাজ এবং রাষ্ট্র পরিচালনার কলাকৌশল আয়ত্ত করতে সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান ও উন্নয়ন অধ্যয়নের মতো বিষয়গুলোর গুরুত্ব আজ অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি।বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদের বিষয় নিয়ে কেন পড়বেনকেন পড়বেন সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান ও উন্নয়ন অধ্যয়ন— এসব বিষয়ে পড়াশোনার অন্যতম বড় আকর্ষণ হলো গবেষণা ও কাজের বৈচিত্র্যময় সুযোগ।
সূত্র: প্রথম আলো