রিয়াদ সাহেবের জীবনে অনেক দুঃখ!সেই বুঝ হওয়ার পর থেকেই…কেউ তাঁকে কেন যেন বোঝে না। ভেবেছিলেন, জীবনে যখন প্রেম আসবে, তখন প্রেমিকা হয়তো কিছুটা হলেও বুঝবে। কিন্তু শ্যামা, সায়মা, নাজমিন, সিনথিয়া…কেউই তাঁকে ঠিকঠাক বুঝল না। সেবার মাত্র তিন ঘণ্টা দেরিতে পৌঁছেছিলেন বলে জেরিন কী ঝাড়টাই না দিল! মানুষ কি একটু আস্তে আস্তে হাঁটতে পারে না?
তাই বলে এভাবে কেউ কাউকে কথা শোনায়!তিনি কি শুধু প্রেমিকার কাছেই দেরিতে পৌঁছান?না, সাম্যাবস্থা রাখতে তিনি অফিসেও দেরিতে আসেন।সেদিন ম্যানেজার ডেকে তাঁকে রুমে নিয়ে বললেন,: রিয়াদ সাহেব, আপনার নামে তো অসংখ্য কমপ্লেইন!: কমপ্লেইন? আমার নামে?: হ্যাঁ! আপনি নাকি প্রতিদিন দেরি করে আসেন?: স্যার, দেরি করে আসাটা ব্যক্তিগতভাবে আমার পছন্দ নয়।: তাহলে কেন দেরি করেন?রিয়াদ সাহেব, আগেই বলে নিই, এটা একেবারেই আমার ব্যক্তিগত মতামত।
এভাবে যারা কথায়–কথায় নিজেদের পছন্দ-অপছন্দের কথা বলতে পছন্দ করে, তাদের আমি ব্যক্তিগতভাবে ভীষণ অপছন্দ করি।: আমি তো আপনার কথাই বলেছি।
সূত্র: প্রথম আলো