ফোর্বস–এর বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় জায়গা করে নিয়েছে ব্র্যাক ব্যাংক। এসএমই খাতে অর্থায়নের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা ব্যাংকটি এখন দেশের অন্যতম বড় খুচরা এবং করপোরেট ব্যাংক। খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, ডিজিটাল ব্যাংকিং ও সুশাসনকে এই সাফল্যের ভিত্তি বলে মনে করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান। ব্যাংকটির অগ্রযাত্রার নানা বিষয়ে তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে।
সাক্ষাৎকার নিয়েছেন ফখরুল ইসলাম।মার্কিন সাময়িকী ফোর্বস–এর বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় জায়গা করে নিয়েছে ব্র্যাক ব্যাংক। কীভাবে তা সম্ভব হলো?তারেক রেফাত উল্লাহ খান: ফোর্বস–এর তালিকায় জায়গা পাওয়া শুধু ব্র্যাক ব্যাংকের জন্য নয়, দেশের পুরো ব্যাংক খাতের জন্য গর্বের বিষয়। তালিকাটি তৈরির প্রক্রিয়া বেশ কঠোর। ফোর্বস–এর তালিকায় থাকা ব্যাংকগুলোকে চারটি মানদণ্ডে মূল্যায়ন করা হয়েছে।
এর মধ্যে মুনাফার গুরুত্ব ৩০ শতাংশ, প্রবৃদ্ধি ও আয়ের মান ২০ শতাংশ, মূলধনের সক্ষমতা ২৫ শতাংশ এবং সম্পদের মান ও দক্ষতা ২৫ শতাংশ।
সূত্র: প্রথম আলো