যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যদের ওপর চালানো সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে যুক্তরাজ্যের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ১৬ নভেম্বর নাহিদ ইসলামের সম্মানে আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়া বাংলাদেশিদের ওপর চালানো হামলায় প্রায় ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
তাঁদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টালন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে এনসিপির ওপর আ.লীগের হামলা, আহত ৫সংসদ সদস্য নাহিদ ইসলাম বর্তমানে যুক্তরাজ্য সফরে রয়েছেন।বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে সন্ত্রাস ও সহিংসতার দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এই হামলা চালিয়েছে।
সূত্র: প্রথম আলো