হুমায়ূন আহমেদকে খুঁজে পাওয়া সহজ বিষয় নয়। তিনি এমনভাবে নিজেকে আবৃত করে রেখেছেন, তাঁকে পেতে হলে অনেকগুলো স্তর ভেদ করে ঢুকতে হয়। আমাদের সিরিয়াস সাহিত্যের পাঠকেরা তাঁকে অল্পতেই বাতিল করে চলে গেছেন। তাঁকে অ্যাভয়েড করতে পারাটাই সিরিয়াস পাঠকের গুণাবলির বৈশিষ্ট্য হয়ে উঠেছে। আমরা যারা কম সিরিয়াস, কম চিন্তাশীল, কম সৃজনশীল, তারা হুমায়ূনের রেফারেন্স তুলে অহরহ অনেক গালি হজম করেছি, করছি এবং করব।
হুমায়ূনকে ধরতে পারার পসিবিলিটি যেহেতু সব সময় কম, তাই হুমায়ূন আহমেদকে ডিল করতে পারা অনেক সিরিয়াস ম্যাটার। বাজারে প্রচলিত হুমায়ূন আহমেদ অনেকাংশে ফানি কৌতুককর দুর্বল ও চর্বিতচর্বণ হয়ে বিরাজিত। সেই প্রেক্ষিত থেকে বনলতা এক্সপ্রেস হুমায়ূন আহমেদকে অনেক ম্যাচিউরড ডিলিং, পরিচালক তানিম নূর সার্থকভাবে সেটি করতে পেরেছেন।
এটা ‘কিছুক্ষণ’ উপন্যাসের কাহিনি; কিন্তু তানিম নূর হুমায়ূনের অন্য ভুবনেও প্রবেশ করেছেন এত ডেলিকেটলি, তাতে অনেক ডায়নামিক তৈরি করেছে।
সূত্র: প্রথম আলো