সাত দশকের সংসার। জীবনের প্রায় পুরোটা সময় একে অপরের পাশে থেকেছেন। রাজনীতির উত্থান-পতন, ক্ষমতার শীর্ষে আরোহণ, ক্ষমতা থেকে বিদায়, আবার রাজনীতিতে প্রত্যাবর্তন, সবকিছুর সাক্ষী ছিলেন তাঁরা দুজন। কিন্তু জীবনের ১০১ বছর বয়সে এসে সেই দীর্ঘ পথচলার সঙ্গীকে হারিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলীর মৃত্যুর পর কেমন কাটছে তাঁর দিনগুলো?গত ২৮ সেপ্টেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে মারা যান সিতি হাসমাহ। বয়স হয়েছিল ১০০ বছর। সেদিনই রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সমাহিত করা হয় পুত্রজায়ার জাতীয় সমাধিসৌধে। শেষবিদায়ের সময় হুইলচেয়ারে বসা মাহাথিরের চোখে ছিল অশ্রু। জীবনসঙ্গীকে শেষবারের মতো বিদায় জানাচ্ছিলেন তিনি।মাহাথির ও সিতি হাসমাহর বিয়ে হয়েছিল ১৯৫৬ সালের ৫ আগস্ট।
চলতি বছরের আগস্টে তাঁদের ৭০তম বিবাহবার্ষিকী পালিত হয়।
সূত্র: প্রথম আলো