কর্দোবায় প্রীতি ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ৭–০ গোলে জয়ে বছর শেষ করল আর্জেন্টিনা। ম্যাচ শেষে ২০২৬ সালে নিজ দলের পারফরম্যান্স নিয়ে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির উপলব্ধি, ‘বছরটা ইতিবাচকই ছিল। আমরা বিশ্বকাপের ফাইনালে উঠেছি। তবে সব সময় জেতা সম্ভব হয় না।’তা ঠিক। এ বছর বিশ্বকাপ–প্রীতি ম্যাচ মিলিয়ে মোট ১৭ ম্যাচে আর্জেন্টিনার জয় ১৫টি, হার ২টি।
তবে সবচেয়ে দুশ্চিন্তার ব্যাপার ছিল লিওনেল মেসির অবসরের পর কী হবে, সেই হিসাব মেলানো। স্কালোনির হিসাবটা সম্ভবত মিলেছে কিংবা মেলার পথে।মেসি অবসর নেওয়ার পর এই নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে দুটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। উরুগুয়ের বিপক্ষে ২–১ গোলে হারের জ্বালা মিটিয়েছে মধ্য আমেরিকার দেশটির জালে ৭ গোল করে।
এ দুই ম্যাচে হুলিয়ান আলভারেজ, নিকো পাজ, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, থিয়াগো আলমাদাদের মতো তরুণদের ওপর ভরসা রেখেছিলেন স্কালোনি।
সূত্র: প্রথম আলো