ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার কয়েকটি স্থানে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। শ্রমিকেরা দুটি স্থানে সড়ক অবরোধের চেষ্টা করলে এক জায়গায় বুঝিয়ে এবং অন্য জায়গায় কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।
উদ্ভূত পরিস্থিতিতে এসব এলাকার বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।এদিকে চলমান শ্রমিক বিক্ষোভের বিভিন্ন সময়ে কারখানা ভাঙচুর, পুলিশের ওপর হামলা, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে সাভার ও আশুলিয়া থানায় ২৪টি মামলা হয়েছে।
এসব মামলায় প্রায় ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন, মহাসড়কে বোমাসদৃশ বস্তু উদ্ধারবেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, আজ সকালে সাভার ও আশুলিয়ার ১০টি কারখানা বন্ধ আছে।
সূত্র: প্রথম আলো