ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ডিরেক্টর (করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম। ১৫ নভেম্বর থেকে তাঁর নিয়োগ কার্যকর হয়েছে। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন।সংশ্লিষ্ট ক্ষেত্রে ২০ বছরের বেশি সময়ের নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে শহীদুল ইসলামের।
কর্মজীবনে তিনি জটিল ব্যবসায়িক ও নিয়ন্ত্রক পরিবেশ মোকাবিলা, টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি নিশ্চিত করা, কৌশলগত অংশীজনের সঙ্গে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলা এবং করপোরেট সুনাম আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ইউনিলিভার বাংলাদেশে যোগদানের আগে শহীদুল ইসলাম সিনজেনটা বাংলাদেশে ডিরেক্টর (করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি) হিসেবে দায়িত্ব পালন করেন।
পাশাপাশি তিনি প্রতিষ্ঠানটির বোর্ড ও কান্ট্রি লিডারশিপ টিমের (সিএলটি) সদস্য ছিলেন।
সূত্র: প্রথম আলো