যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অভ্যন্তরীণ যোগাযোগের কাজে ব্যবহৃত একটি ‘অত্যন্ত গোপন’ নেটওয়ার্ক অচল হয়ে পড়েছে। বিষয়টি সম্পর্কে জানেন এমন ছয় কর্মকর্তা সিএনএনকে এ তথ্য জানিয়েছেন।নেটওয়ার্কটি সচল করার কাজ চলায় গতকাল মঙ্গলবার রাতে প্রতিষ্ঠানটির বেশির ভাগ কর্মীকে এনএসএ দপ্তরে ঢুকতে নিষেধ করা হয়েছে।
শুধু জরুরি দায়িত্বে থাকা কর্মীদের সেখানে কাজের অনুমতি দেওয়া হয়েছে।এনএসএর কর্মীদের জন্য ব্যবহৃত একটি অডিও বার্তা এবং বিষয়টি সম্পর্কে জানাশোনা আছে এমন সূত্র থেকে এ তথ্য জানা গেছে।জানা গেছে, কর্মীদের স্বাভাবিক নিয়মে কাজে ফেরার অনুমতি দেওয়া হয়েছিল। তবে এর কয়েক ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদলের কথা জানিয়ে দেওয়া হয়।
কেন এমন সিদ্ধান্ত বদল, তা স্পষ্ট করে জানা যায়নি।এর আগে নেটওয়ার্কের সমস্যা সমাধানের চেষ্টা চলার সময় কর্মীদের পর্যায়ক্রমে দপ্তরে আসতে বলা হয়েছিল।নেটওয়ার্কটির নাম এনএসএনেট।
সূত্র: প্রথম আলো