অনেক দিনের ইচ্ছা ছিল, কেন্দ্রীয় পর্যায় থেকে নিজ হাতে কোনো পুরস্কার গ্রহণ করব। সেই স্বপ্ন বুকে নিয়েই অপেক্ষায় ছিলাম ‘এসো মিলি জলধারায় ২.০’ অনুষ্ঠানের। নিবন্ধন কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই যাওয়ার অপেক্ষা বাড়তে থাকে। তখনো জানতাম না, এই যাত্রা কত বিচিত্র অভিজ্ঞতায় ভরিয়ে দেবে।যাত্রার শুরুতেই ছিল একের পর এক নাটকীয়তা। ট্রেনের টিকিট না পাওয়ায় শেষ পর্যন্ত বাসেই রওনা হওয়ার সিদ্ধান্ত নিই। রাত নয়টার দিকে বাস ছাড়ার কথা।
বাসা থেকে বের হই রাত ৮টা ১০ মিনিটে। সিলেট ওসমানী মেডিকেল এলাকার কাছ থেকে কদমতলী বাসস্ট্যান্ডের উদ্দেশে একটি সিএনজিতে উঠলাম। কিন্তু চালকের শর্ত, পাঁচজন যাত্রী পূর্ণ না হলে গাড়ি ছাড়বে না। সময় গড়িয়ে প্রায় ৮টা ৪০ মিনিট, অথচ যাত্রী মাত্র তিনজন! আর অপেক্ষা নয়, নেমে পড়লাম।এরপর শুরু হলো আরেক দফা ছোটাছুটি। বেশি ভাড়া দিয়ে একটি অটোরিকশায় উঠলাম।
কিন্তু কাজীরবাজার ব্রিজ পার হওয়ার পর পুলিশের উপস্থিতি দেখে চালক আর সামনে যেতে রাজি হলেন না।
সূত্র: প্রথম আলো