মুখ ও দাঁতের পরিচ্ছন্নতা রক্ষা করা ইসলামে গুরুত্বপূর্ণ একটি সুন্নত। মহানবী (সা.) নিজে নিয়মিত মিসওয়াক ব্যবহার করতেন এবং উম্মতকেও এর প্রতি বিশেষভাবে উৎসাহিত করেছেন। আধুনিক যুগে মিসওয়াকের পাশাপাশি টুথব্রাশ ও টুথপেস্টের ব্যবহার সর্বজনীন হয়ে উঠেছে।এ অবস্থায় অনেকের মনেই প্রশ্ন জাগে—টুথব্রাশ দিয়ে দাঁত মাজলে কি সুন্নত আদায় হয়, নাকি এটি নবীজির সুন্নতের পরিপন্থী?
বিশ্লেষণ করা হলো।সুন্নতের মূল উদ্দেশ্য: মুখের পরিচ্ছন্নতা ফিকহের (ইসলামি বিধানশাস্ত্র) একটি মৌলিক নীতি হলো, যেকোনো ইবাদত ক্ষেত্রে উপকরণের চেয়ে তার ‘মাকসাদ’ (মূল উদ্দেশ্য) বেশি গুরুত্বপূর্ণ।
মিসওয়াকের সুন্নতের মূল উদ্দেশ্য হলো দাঁতের হলদে ভাব দূর করা, মুখের দুর্গন্ধ নাশ করা এবং মুখগহ্বরকে পবিত্র রাখা।রাসুল (সা.) মিসওয়াকের উপকারিতা বর্ণনা করতে গিয়ে বলেছেন, ‘মিসওয়াক মুখের পবিত্রতা অর্জনকারী এবং রবের সন্তুষ্টি লাভের মাধ্যম।’ (সুনানে নাসায়ি, হাদিস: ৫)আরেকটি হাদিসে এসেছে, ‘আমার উম্মতের ওপর যদি কষ্টকর না হতো, তবে আমি তাদের প্রতিটি নামাজের সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম।’ (সহিহ বুখারি, হাদিস: ৮৮৭)যেহেতু আঙুল বা কাপড় দিয়েও সুন্নত আদায় হয়, তাই আধুনিক ও অধিক কার্যকর উপকরণ হিসেবে টুথব্রাশ ব্যবহার করলে সুন্নত আদায় হওয়ার বিষয়টি আরও বেশি যুক্তিযুক্ত।মুসলিম সভ্যতায় দন্তচিকিৎসা: উদ্ভাবন ও প্রতিকারব্রাশে কি মিসওয়াকের সুন্নত আদায় হয় ফিকহবিদদের সিদ্ধা...
সূত্র: প্রথম আলো