১৭ বছরের ক্যারিয়ার, কমনওয়েলথ গেমসে দুটি রুপা—সব যেন এক পাশে সরিয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে শুটার আবদুল্লাহ হেল বাকি। বয়স ৩৯ চলছে। তিন বছর পর আবার আন্তর্জাতিক মঞ্চে ফেরা, তা–ও প্রিয় ১০ মিটার এয়ার রাইফেল ছাড়া। এশিয়ান গেমসে অংশ নিতে গত পরশু রাতে টোকিওগামী বিমানে ওঠার আগে নিজের ক্যারিয়ার নিয়ে শেষের বাঁশিই যেন বাজল তাঁর কণ্ঠে। পাঁচ বছরের মধ্যে এটি আপনার মাত্র তৃতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতা।
এই দীর্ঘ বিরতির পর ফেরা কতটা কঠিন ছিল?আবদুল্লাহ হেল বাকি: অনেক কঠিন। আপনারা বলেন, আমি নাকি অনেক অভিজ্ঞ শুটার। আসলেই কি আমি এত অভিজ্ঞ? ২০২১ টোকিও অলিম্পিক গেমস করার পর আমি আর দলে ছিলাম না। ২০২৩ সালে হাজুং এশিয়ান গেমস করে এসে কোমরের ব্যথায় আবার ছিটকে যাই। তিন বছর পর আরেকটা এশিয়ান গেমস দিয়ে ফিরেছি। ২০২১ থেকে ২০২৬—এই পাঁচ বছরে আমি মাত্র দুটি আন্তর্জাতিক গেমসে অংশ নিয়েছি।
পৃথিবীতে এমন কোনো শুটার পাবেন না যে পাঁচ বছরে দুটি প্রতিযোগিতায় অংশ নিয়েছে!
সূত্র: প্রথম আলো