বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তির পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের ১ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী বুয়েটে ভর্তি পরীক্ষা আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।বুয়েটের উপাচার্য একরামুল হক আজ বুধবার প্রথম আলোকে বলেন, আজ তাঁদের একাডেমিক কাউন্সিলের সভা ছিল।
সভা চলাকালেই তাঁরা জানতে পারেন যে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্ট একটি আদেশ দিয়েছেন। এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক সভায়ও এ নিয়ে আলোচনা হয়েছে। এসব বিবেচনায় তাঁরা ভর্তি পরীক্ষার সময় দুই দুপ্তাহ পিছিয়ে দিয়েছেন।
এর ফলে এইচএসসির সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কোনো পরীক্ষার্থী যোগ্য হলে বুয়েটে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন করতে পারবেন।এইচএসসির সম্পূরক পরীক্ষার্থীদের জন্য ঢাবি, জাবি ও বুয়েট বাদ, ভর্তির সুযোগ পাবেন যেসব বিশ্ববিদ্যালয়েউপাচার্য জানান, ভর্তি পরীক্ষার আবেদন ফরম বিতরণ শুরু হবে ২১ নভেম্বর।
সূত্র: প্রথম আলো