বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বাজারমূল্যের প্রতিষ্ঠান এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের পদত্যাগ বিশ্ববাজারে আলোড়ন সৃষ্টি করেছে। তবে তাঁর পদত্যাগের ঘটনা আরও আগেই ঘটতে পারত। অভিযোগ ছিল, চীনের এক গুপ্তচরের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ তাঁর রাজনৈতিক মিত্ররা বিষয়টিকে গুরুত্ব দেননি। ফলে হুয়াং এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে বহাল ছিলেন।
শুধু তা-ই নয়, যুক্তরাষ্ট্র সরকারের কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক নীতিনির্ধারণেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।হুয়াংয়ের পদত্যাগের এক সপ্তাহের কিছু বেশি সময় আগে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কও বড় ধরনের রাজনৈতিক ধাক্কা খেয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে প্রভাবিত করতে তিনি প্রায় ৫০ কোটি ডলার ব্যয় করেছিলেন। কিন্তু তাঁর সমর্থিত অনেক প্রার্থীই নির্বাচনে হেরে যান। সবচেয়ে বড় ধাক্কা আসে টেক্সাসে।
সেখানে ডেমোক্র্যাটরা সিনেটের একটি আসন, গভর্নর পদ, অঙ্গরাজ্যের আইনসভার নিম্নকক্ষের নিয়ন্ত্রণ এবং সুপ্রিম কোর্টের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চারটি আসনেই জয়ী হয়।
সূত্র: প্রথম আলো