১১ নভেম্বর মিস ইউনিভার্সের ৭৫তম আসর বসেছে ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোয়। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ নির্বাচিত হয়ে অভিনেত্রী সামিরা খান মাহি অংশ নিয়েছেন এ আয়োজনে। শেষ মুহূর্তে নতুন চারজন প্রতিযোগী এসে পৌঁছানোর কারণে এবার মিস উইনিভার্সে মোট প্রতিযোগী ১১৬ জন। ২৪ নভেম্বর জানা যাবে তাঁদের মধ্যে কার মাথায় উঠছে মিস ইউনিভার্সের নতুন মুকুট। মাহি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন।
আজ ১৮ নভেম্বর মিলেছে একটা সুখবর, সব বিভাগ মিলিয়ে ভোটের দিক থেকে সেরা ৩০ প্রতিযোগীর মধ্যে আছেন বাংলাদেশের মাহিবাংলাদেশ সময় আজ ১৮ নভেম্বর বেলা ১টা পর্যন্ত ফলাফলে মিস ইউনিভার্সে দর্শকের ভোটে সব ক্যাটাগরি মিলিয়ে ভালো অবস্থানে আছেন সামিরা খান মাহি। পুয়ের্তো রিকোর একাধিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
এ ছাড়া ১১৬ জন প্রতিযোগীর মধ্যে বেশি ভোট পাওয়া সেরা ৩০ দেশের তালিকা প্রকাশ করেছে মিস ইউনিভার্স কতৃপক্ষ, সে তালিকায়ও আছেন মাহিমিস উইনিভার্সে দর্শকের ভোটে যিনি এগিয়ে থাকবেন, তিনি ফাইনালে সরাসরি সেরা ৩০ জনের দলে পৌঁছে যাবেন।
সূত্র: প্রথম আলো