বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তির পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের ১ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী বুয়েটে ভর্তি পরীক্ষা আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
উপাচার্য একরামুল হক জানান, হাইকোর্টের নির্দেশ ও ইউজিসির আলোচনাকে গুরুত্ব দিয়ে এইচএসসি সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সুযোগ দিতেই একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ২১ নভেম্বর থেকে আবেদন ফরম বিতরণ শুরু হবে।
সূত্র: প্রথম আলো