‘দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলো। পত্রিকাটি শুধু মানুষের না বলা কথা, দুঃখ-দুর্দশার চিত্রই তুলে ধরে না, ক্ষমতার রক্তচক্ষু উপেক্ষা করে ২৮ বছর ধরে সত্য প্রকাশ করে আসছে। আমাদের একটাই প্রত্যাশা, প্রথম আলো এভাবেই সত্য প্রকাশে অটল থাকুক।’প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়কালে অতিথিরা এ কথা বলেন।
১৭ নভেম্বর সন্ধ্যায় স্থানীয় সুরবিহার সাংস্কৃতিক চর্চাকেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে পটুয়াখালী বন্ধুসভা।স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর পটুয়াখালী প্রতিনিধি বিলাস দাস।
প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন হাজী আক্কেল আলী কলেজের অধ্যক্ষ ও কবি মাসুদুল আলম বাবুল, একেএম কলেজের সহকারী অধ্যাপক স্বপন কুমার খাসকেল, হাজী হামেজউদ্দিন কলেজের সহকারী অধ্যাপক ও কবি আনিসুর রহমান এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী দেলোয়ার হোসেন দিলীপ।বক্তারা বলেন, ‘প্রথম আলো সাধারণ মানুষের সুখ-দুঃখ, স্বপ্ন, প্রত্যাশা ও সংগ্রামের কথা বলে।
সূত্র: প্রথম আলো