গত এক সপ্তাহে একের পর এক বড় প্রতিষ্ঠানের সেবায় বিভ্রাট বা আউটেজ প্রযুক্তি–দুনিয়ায় আলোচনার জন্ম দিয়েছে। এই তালিকায় যেসব প্রতিষ্ঠানের নাম আছে, তার প্রতিটিই আলাদা করে চমকে দেওয়ার মতো।শুরুটা হয়েছিল ১২ নভেম্বর, মাইক্রোসফট ৩৬৫-এর সেবায় বিভ্রাট দিয়ে। পরদিন ১৩ নভেম্বর বিভ্রাটের মুখে পড়ে যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
১৬ নভেম্বর বিঘ্ন ঘটে যুক্তরাষ্ট্রের বড় কয়েকটি ব্যাংকের অনলাইন সেবায়। জেপি মরগান চেজ, ব্যাংক অব আমেরিকা ও ওয়েলস ফার্গোর গ্রাহকেরা সেদিন সমস্যার কথা জানান। একই দিনে ইউনাইটেড এয়ারলাইনসের সেবায়ও বিভ্রাট দেখা দেয়।১৭ নভেম্বর তালিকায় যুক্ত হয় আরও কয়েকটি নাম।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ), অ্যাপলের বিভিন্ন সেবা এবং ১৩ লাখ কোটি (১৩ ট্রিলিয়ন) ডলারের বেশি গ্রাহকের সম্পদ দেখভালকারী আর্থিক প্রতিষ্ঠান চার্লস শোয়াব সেদিন বিভ্রাটের মুখে পড়ে।
সূত্র: প্রথম আলো