দুপুরের খাবারের বিরতিতে সহকর্মীদের সঙ্গে কারখানা থেকে বাসার দিকে হাঁটছিলেন নূপুর আক্তার (২৬)। কিছু দূর আসতেই পেছন থেকে এক তরুণ এসে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপাতে শুরু করেন। আত্মরক্ষায় হাত দিয়ে আঘাত ঠেকানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। তারপরও থামেননি ওই তরুণ।
এলোপাতাড়ি কোপানোর পর তাঁকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যান।আজ বুধবার বেলা সোয়া একটার দিকে রাজধানীর মিরপুরের রূপনগর থানার শিয়ালবাড়ী এলাকার ৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত নূপুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি রূপনগর এলাকার রাইজিং ফ্যাশন কারখানার অপারেটর হিসেবে কাজ করেন।নূপুর ভোলার লালমোহনের মোখলেছুর রহমানের মেয়ে।
তিনি রূপনগর আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় থাকেন।এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সূত্র: প্রথম আলো