কোথাও বাসে, কোথাও রেললাইনে, আবার কোথাও বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। আগুন দেওয়া হয়েছে থানায়। পুড়িয়ে দেওয়া হয়েছে সংসদ সদস্যের বাড়িও। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত গোপালগঞ্জসহ দেশের ১৫ জেলায় নাশকতার ঘটনা ঘটেছে। এ সময় একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালকের সহকারী নিহত হয়েছেন। ফরিদপুরের ভাঙ্গায় হত্যা করা হয়েছে কৃষক দলের এক নেতাকে।
এ ছাড়া বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। নাশকতার ঘটনা ঘটেছে গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, পিরোজপুর, রংপুর, কুমিল্লা, মেহেরপুর, হবিগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী, ফরিদপুর, চট্টগ্রাম, টাঙ্গাইল ও দিনাজপুরে। নাশকতার চেষ্টা চালানো হয়েছে দুই জেলায়। টুঙ্গিপাড়া থানায় আগুন এবং সেখানে বিএনপির সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা।
এ ছাড়া নাশকতার বিভিন্ন ঘটনায় নিষিদ্ধ সংগঠনের নেতা–কর্মীরা জড়িত বলে জানিয়েছে পুলিশ।ছয় বাসে আগুননারায়ণগঞ্জে তিনটি বাস আগুন দিয়ে পোড়ানো হয়েছে।
সূত্র: প্রথম আলো