প্রতিটি সংসদীয় আসনে সংসদ সদস্যদের নেতৃত্বে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) নাজিবুর রহমান।
গোপালগঞ্জে নাশকতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এই প্রস্তাব করেন তিনি।আজ বুধবার জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল’ পাসের আলোচনায় অংশ নিয়ে এ প্রস্তাব উত্থাপন করেন নাজিবুর রহমান।নাজিবুর রহমান বলেন, ‘আমরা যখন এই বিলের ওপর আলোচনা করছি, তখন গোপালগঞ্জের একজন এমপির বাড়িতে আগুন দেওয়া হয়েছে।
আজও সেখানে টুঙ্গিপাড়ায় আমাদের ইউনিয়নের আমিরের দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে, লুট করা হয়েছে।’জামায়াতে ইসলামীর এই সংসদ সদস্য বলেন, ‘আমরা ফ্যাসিবাদবিরোধী অনেক কথাই অনেকভাবে বলি।
সূত্র: প্রথম আলো