ফরিদপুরের ভাঙ্গার কৃষক দলের নেতা রাজু মোল্লার মরদেহে ক্ষতচিহ্ন ছিল। তাঁর শরীরের কিছু অংশ ঝলসানো ছিল। তাঁকে লক্ষ্য করে ককটেল ছোড়া হয়েছিল, নাকি গুলি করা হয়েছিল, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।নিহত রাজু মোল্লা (৪০) ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে।
তাঁর স্ত্রী ও দুই ছেলেমেয়ে আছে।গতকাল মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।এ সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু বলেন, ‘রাজু কীভাবে মারা গেছেন, তা ডাক্তাররাই ভালো বলতে পারবেন।
এটা অ্যাকসিডেন্ট, ককটেল নাকি গুলি, সে ব্যাপারে আমরা নিশ্চিত নই।
সূত্র: প্রথম আলো