চট্টগ্রাম ইপিজেডে ৬০ লাখ ডলার বিনিয়োগে তৈরি পোশাক কারখানা স্থাপনের জন্য বেপজার সঙ্গে ভূমি ইজারা চুক্তি করেছে সিঙ্গাপুর-চীন মালিকানাধীন জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি। আজ বুধবার ঢাকার বেপজা কমপ্লেক্সে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেনচট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) দুই বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা একটি কারখানায় নতুন করে উৎপাদন শুরু হতে যাচ্ছে।
সিঙ্গাপুর-চীনের মালিকানাধীন জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান সেখানে উচ্চমূল্যের তৈরি পোশাক উৎপাদন করবে।জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি বন্ধ থাকা কারখানাটিতে ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭৫ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা ৭৫ পয়সা ধরে)।
কারখানাটি চালু হলে সেখানে ২ হাজার ২৩০ বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান হবে।এ নিয়ে আজ বুধবার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি ভূমি ইজারা চুক্তি করেছে।
সূত্র: প্রথম আলো