বিয়ে, উপহার কিংবা নিজের কেনা—সোনার গয়না সম্পদের একটি অংশ। আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এসব গয়নার হিসাব সম্পদ বিবরণীতে দেখাতে হয়।তবে কত ভরি সোনা আছে, এর মূল্য কীভাবে নির্ধারণ করবেন এবং পুরোনো গয়নার হিসাব কীভাবে দেবেন, তা নিয়ে অনেকের প্রশ্ন থাকে। আবার কারও কাছে ১০ ভরি সোনার গয়না আছে, কিন্তু রিটার্নে বেশি দেখান, তাও ঠিক নয়।আয়কর রিটার্নে সোনার গয়নার হিসাব দেখানোর জন্য সম্পদ বিবরণীর নির্ধারিত খাত ব্যবহার করতে হবে।
এ ক্ষেত্রে গয়নার পরিমাণ ও মূল্য উল্লেখ করা জরুরি। সোনার বর্তমান বাজারদর এবং গয়নার ক্রয়মূল্য এক বিষয় নয়। তাই রিটার্নে হিসাব দেওয়ার সময় বিষয়টি খেয়াল রাখতে হবে।কোন খাতে সোনার হিসাব দেবেনঅনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় সম্পদ ও দায়ের বিবরণী অংশে যেতে হবে।
সেখানে সোনা, হীরা, মূল্যবান পাথর ও অন্যান্য অলংকারের জন্য নির্ধারিত খাতে গয়নার হিসাব দিতে হবে।এ জন্য প্রথমে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
সূত্র: প্রথম আলো