চাঁদপুর শহরের একটি ভাড়া বাসা থেকে লুৎফর নাহার (৬০) নামের এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে শহরের পূরবী মার্কেটসংলগ্ন নাজিরা কমপ্লেক্সের সাততলা ভবনের একটি ফ্ল্যাট থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।ওই ভবনের তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল এশার নামাজের পর ওই বৃদ্ধার এক মেয়ের কল পান। মেয়ে জানান, দীর্ঘ সময় ধরে তাঁর মা ফোন ধরছেন না।
এরপর দেলোয়ার ওই ফ্ল্যাটে গিয়ে দরজায় নক করেন। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে ভেতরে ঢোকেন। একপর্যায়ে বিছানায় রক্তাক্ত অবস্থায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। এরপর তিনি বাড়ির মালিককে খবর দেন।মাত্র ১৮ দিন আগে নাজিরা কমপ্লেক্সের ওই ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন বৃদ্ধা লুৎফর নাহার। বিষয়টি নিশ্চিত করে বাড়ির মালিক আইয়ুব আলী বলেন, এর পর থেকে ওই বৃদ্ধা একাই সেখানে থাকতেন।
তবে কীভাবে এ ঘটনা ঘটেছে, তা তাঁরা বুঝতে পারছেন না।এদিকে পুলিশ জানিয়েছে, লুৎফর নাহারের মরদেহ উদ্ধারের সময় তাঁর হাত-পা বাঁধা ছিল।
সূত্র: প্রথম আলো