জরুরি পরিস্থিতিতে অন্তত তিন দিন নিজেদের প্রয়োজন নিজেরাই মেটানোর প্রস্তুতি নিতে বলছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ ক্ষেত্রে যুদ্ধের আশঙ্কা ছাড়াও সাইবার হামলা, বিদ্যুৎ-বিভ্রাট, নাশকতা, প্রাকৃতিক দুর্যোগ—নানা ধরনের ঝুঁকি বিবেচনায় নেওয়া হচ্ছে। কিন্তু হঠাৎ কেন এখন এমন পরামর্শ?হঠাৎ বিদ্যুৎ চলে গেল। বন্ধ হয়ে গেল মোবাইল নেটওয়ার্ক। ব্যাংকের কার্ডে লেনদেন করা যাচ্ছে না। সুপার মার্কেটের তাক থেকে উধাও খাবার ও পানির বোতল।
এমন পরিস্থিতিতে কীভাবে চলবে একটি পরিবার? ইউরোপের দেশগুলো এখন নাগরিকদের এমন এক পরিস্থিতির জন্যই প্রস্তুত থাকতে বলছে।পরামর্শ দেওয়া হচ্ছে, ঘরে অন্তত তিন দিনের খাবার, পানীয় জল, প্রয়োজনীয় ওষুধ ও কিছু জরুরি সামগ্রী মজুত রাখতে। কোনো কোনো দেশে প্রস্তুতির সময়সীমা আরও বেশি—এক সপ্তাহ, এমনকি ১০ দিন।পরামর্শ মেনে সম্প্রতি ইউরোপের সুপারমার্কেটগুলোয় সাধারণ মানুষের কেনাকাটার ধরনেও বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি এখন ক্রেতাদের ঝুড়িতে জায়গা করে নিচ্ছে টিনজাত মাংস, শুকনা ফল, বোতলজাত পানি, টর্চলাইট, মোমবাতি ও ব্যাটারিচালিত রেডিও।প্রস্তুতি দেখে মনে হচ্ছে, একসময় যে বিষয়কে শুধু ‘ডুমসডে প্রেপার’ বা মহাপ্রলয়ের আশঙ্কায় ভোগা কিছু মানুষের অদ্ভুত খেয়াল বলে মনে করা হতো, সেটিই এখন ইউরোপের মূলধারার সরকারি নীতিতে পরিণত হয়েছে।প্রস্তুতি দেখে মনে হচ্ছে, একসময় যে বিষয়কে শুধু ‘ডুমসডে প্রেপার...
সূত্র: প্রথম আলো