দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোর (ইপিজেড) অবস্থানভেদে শ্রমিকদের জন্য আলাদা ন্যূনতম মজুরিকাঠামো নির্ধারণের প্রস্তাব দিয়েছেন বিনিয়োগকারীরা। যদিও বর্তমানে সব ইপিজেডে একই মজুরিকাঠামো রয়েছে।ইপিজেডের বিনিয়োগকারীরা ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরের তিনটি ইপিজেডের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৬ হাজার ৬০৫ টাকা প্রস্তাব করেছেন।
কুমিল্লা ও নারায়ণগঞ্জের মতো মাঝারি শহরের দুটি ইপিজেডের জন্য ১৫ হাজার ২৫০ টাকা এবং গ্রামীণ ও অপেক্ষাকৃত কম ব্যয়ের এলাকায় অবস্থিত তিনটিসহ প্রস্তাবিত অন্যান্য ইপিজেডের শ্রমিকদের মজুরি ১৩ হাজার ৫৩০ টাকা প্রস্তাব করেছেন।
এ ক্ষেত্রে মূল মজুরির পাশাপাশি খাবার, চিকিৎসা ও যাতায়াত ভাতা একই রেখে ভিন্ন বাড়িভাড়া প্রস্তাব করা হয়েছে।বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের (বেপজিয়া) সভাপতি শাহদাৎ মোশাররফ খান গত সপ্তাহে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যানের কাছে এই নতুন মজুরি প্রস্তাব জমা দেন।বিষয়টি নিশ্চিত করে বেপজিয়ার ঢাকা অঞ্চলের পরিচালক তপন কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘বেপজা থেকে আমাদের কাছে মজুরি প্রস্তাব চাওয়া হয়েছিল।
সূত্র: প্রথম আলো