পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন ‘পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া’ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৩টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রকৃত বাংলাদেশি নাগরিকেরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।অনলাইন ছাড়া অন্য কোনো উপায়ে আবেদন গ্রহণ করা হবে না। আগামী ১ ডিসেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে।
আবেদন করা যাবে ২০ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।পদভিত্তিক বিবরণ, গ্রেড, বেতন স্কেল ও যোগ্যতা (জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী)১. চিত্রশিল্পী: ১টি।—গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৩ (২৪,০০০–৫৮,০০০ টাকা)।—যোগ্যতা: এইচএসসি বা সমমান পাসসহ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।২. প্রোগ্রামার সহকারী: ১টি।—গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৪ (২৩,৫০০–৫৬,৮০০ টাকা)।—যোগ্যতা: অন্যূন স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
পাশাপাশি কম্পিউটার ব্যবহার সম্পর্কে বিশেষ প্রশিক্ষণসহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।৩. রিসার্চ ইনভেস্টিগেটর: ৩টি।—গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬ (২১,৯০০–৫২,৯০০ টাকা)।—যোগ্যতা: এইচএসসি বা সমমান পাসসহ তথ্য সংগ্রহ ও গবেষণা কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।৪. ডকুমেন্টেশন অ্যাসিস্ট্যান্ট (সহকারী): ১টি।গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬ (২১,৯০০–৫২,৯০০ টাকা)।যোগ্যতা: এইচএসসি বা সমমান পাসসহ সংশ্লিষ্ট কাজে দুই বছর...
সূত্র: প্রথম আলো