চোখ ছলছল করছে সাইফুলের। এক সপ্তাহ গাধার খাটুনির পর অফিসে একটা প্রপোজাল জমা দিয়েছিল বসকে। আর বস? আজ রুমে ডেকে নিয়ে বললেন, ফুল কপি। তা-ও যদি একা ডেকে বলত। বলেছে পিয়নের সামনে। এটা কোনো কথা? এআইয়ের যুগে একটু-আধটু কপি কে না করে?ইচ্ছে করছে বসের চেয়ার বরাবর টিয়ার শেল ছুড়ে মারতে। এ চোখে জল এনেছে যে বিনা কারণে, টিয়ার শেলের ধোঁয়া তার প্রাপ্য।
সমস্যা একটাই, এই ধোঁয়াস্ত্র কই পাওয়া যায়, কে জানে?ফোনালাপ শেষ করে তাকালেন সাইফুলের দিকে। সমস্যা কী, চেয়ারে ছারপোকা নাকি? দাঁড়িয়ে পড়লেন কেন? আপনার প্রজেক্ট সেলিব্রেট করতে হবে না?বসের রুমে ঢোকার সময় ঘুণাক্ষরেও বোঝা যায়নি দিনটা এমন যাবে! ফোনে কথা বলতে থাকা বস হাতের ইশারায় বসতে বললেন সাইফুলকে। তারপরেই ঘটল ঘটনা। হাতে সাইফুলের প্রপোজালের ফাইলটা তুলে পিয়নকে ডাকলেন বস। ফাইলটা দেখিয়ে ইঙ্গিতপূর্ণ হাসি হেসে বললেন, ফুল কপি।
বদের বদ পিয়ন, সাইফুলের দিকে তাকিয়ে সেকি মুচকি হাসি!মাথা চক্কর দিয়ে উঠল সাইফুলের।
সূত্র: প্রথম আলো