আপেল খাওয়ার আগে খোসা ছাড়িয়ে নেন? কিংবা গাজর রান্নার সময় খোসা ফেলে দেন? অনেকেই এমনটা করেন। অথচ কিছু ফল ও সবজির খোসায়ও থাকে উপকারী আঁশ, অ্যান্টি-অক্সিডেন্ট ও নানা ধরনের উদ্ভিদজাত পুষ্টি উপাদান। ফলে খোসা ফেলে দিলে এসব পুষ্টির কিছু অংশও বাদ পড়ে যায়। তবে সব খোসাই যে খাওয়া ভালো, তা নয়।
কোন সাতটি ফল ও সবজি খোসাসহ খেতে পারেন আর কীভাবে সেসব পরিষ্কার করবেন, জেনে নিন।কিছু ফল ও সবজির খোসায়ও থাকে উপকারী আঁশ, অ্যান্টি-অক্সিডেন্ট ও নানা ধরনের উদ্ভিদজাত পুষ্টি উপাদানফল ও শাকসবজি সুস্বাস্থ্যের জন্য জরুরি। এসব থেকে আমরা ভিটামিন, খনিজ, আঁশসহ নানা প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাই। তবে কিছু ফল ও সবজি খোসাসহ খেলে বাড়তি পুষ্টি পাওয়া সম্ভব।এ বিষয়ে পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের দুই পুষ্টিবিদ।
তাঁরা হলেন ‘শ সিম্পল সোয়াপস’-এর প্রতিষ্ঠাতা এলিজাবেথ শ এবং ‘হিস্পানিক অ্যান্ড মাল্টিকালচারাল নিউট্রিশন কমিউনিকেশনস’-এর প্রতিষ্ঠাতা ও ডায়েটিশিয়ান সিলভিয়া ক্লিঙ্গার।ফল ও সবজির খোসা কেন পুষ্টিকর ফল ও সবজির খোসা মূলত বাইরের সুরক্ষামূলক আবরণ।
সূত্র: প্রথম আলো