বাংলা ১ম পত্র: সৃজনশীল প্রশ্নকবিতা ∎ আবার আসিব ফিরেও আমার বাংলা মা তোর/আকুল করা রূপের সুধায়হৃদয় আমার যায় জুড়িয়ে।/ফাগুনে তোর কৃষ্ণচূড়াপলাশ বনে কীসের হাসি।/চৈতি রাতে উদাস সুরেরাখাল বাজায় বাঁশের বাঁশি।প্রশ্নক. ‘জলাঙ্গী’ কী?খ. কবি কীভাবে এই বাংলায় ফিরে আসতে চেয়েছেন?গ. উদ্দীপকের সঙ্গে ‘আবার আসিব ফিরে’ কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।ঘ. ‘সাদৃশ্য থাকলেও উদ্দীপকে “আবার আসিব ফিরে” কবিতার আকুল আকাঙ্ক্ষা প্রকাশ পায়নি’—মন্তব্যটির যথার্থতা যাচাই করো।উত্তরক. কবি এখানে নদীকে জলাঙ্গী (অর্থাৎ জল যার অঙ্গে) নামে অভিহিত করেছেন।খ. কবি প্রকৃতির নানা অনুষঙ্গের মধ্য দিয়ে এই বাংলায় ফিরে আসতে চেয়েছেন।‘আবার আসিব ফিরে’ কবিতায় কবি বাংলার প্রকৃতির অপরূপ রূপে মুগ্ধ।
তাই মৃত্যুর পরও কবি এ দেশের প্রকৃতিতে বারবার ফিরে আসতে চান। কখনো কবি ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে ফিরে আসতে চান। আবার কখনোবা শঙ্খচিল, শালিক কিংবা হাঁস হয়ে কলমির গন্ধভরা জলে ভেসে বেড়াতে চান। এভাবে এ দেশের সান্নিধ্য পেতেই তিনি বারবার ফিরে আসতে চান।গ. দেশের প্রকৃতির প্রতি মুগ্ধতার দিক থেকে উদ্দীপকের সঙ্গে ‘আবার আসিব ফিরে’ কবিতার সাদৃশ্য ফুটে উঠেছে।‘আবার আসিব ফিরে’ কবিতায় কবি প্রকৃতিকে নিবিড়ভাবে অবলোকন করেছেন।
প্রকৃতির নানা রূপ কবিকে মুগ্ধ করেছে।
সূত্র: প্রথম আলো