কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন এবং নিষিদ্ধ ছাত্রলীগের কয়েক শ নেতা-কর্মী রামদা, হকিস্টিক, চায়নিজ কুড়াল ও লগি-বইঠাসহ দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় বিক্ষোভ করেন।আজ বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টির মধ্যেই ঘোনাপাড়া এলাকায় লোকজন জড়ো হতে থাকেন। বেলা ১১টার দিকে তাঁরা দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়কে বিক্ষোভ করেন।
সড়কের যেসব জায়গায় গাছ ফেলে অবরোধ করা হয়েছে, সেখানেও পিকেটারদের দেখা গেছে।কিছুক্ষণ পরপর দেশীয় অস্ত্র হাতে মিছিল করতে দেখা গেছে দোলা পাম্প, শহরের লঞ্চঘাটসহ বিভিন্ন এলাকায়। পিকেটার ছাড়া সড়কে সাধারণ মানুষের চলাচল নেই বললেই চলে।শহরে প্রবেশের পথে পথে গাছের গুঁড়িগোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে আজ সকাল থেকে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এ কারণে যানবাহন চলাচল প্রায় বন্ধ।
বৃষ্টির মধ্যে অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।ভোর থেকেই গোপালগঞ্জে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।
সূত্র: প্রথম আলো