৪৫তম বিসিএসে ভাইভা শেষ হওয়ার ১৬ দিন, ৪৬তম বিসিএসের ১৩ দিন এবং ৪৭তম মাত্র ১০ দিন এবং ৪৮ ও ৪৯তম স্পেশাল বিসিএসে ভাইভা শেষ হওয়ার মাত্র ২ দিনের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছিল। অথচ ৫০তম বিসিএসের ভাইভা শেষ হয়েছে ২৯ সেপ্টেম্বর। আজ ১৯ নভেম্বর—৫১ দিন পার হয়ে গেলেও চূড়ান্ত ফল প্রকাশিত হয়নি।
যদিও ৫০তম বিসিএসের সার্কুলারে ২৫ নভেম্বরের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশের কথা ছিল; কিন্তু আদৌ ২৫ নভেম্বরের ভেতরে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত হবে কি না তা নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় নম্বর বণ্টন কেমন হতে পারে কোনো অজানা কারণে ফল প্রকাশ করতে অস্বাভাবিক দেরি হচ্ছে। দেরি হওয়ার কারণ হিসেবে পূর্ববর্তী বিসিএসের গেজেট এবং যোগদানের জন্য অপেক্ষা করার কথা উঠে এসেছে।
ইতিমধ্যে ৪৫তম বিসিএসের গেজেট ও জয়েনিং সম্পন্ন হয়েছে।
সূত্র: প্রথম আলো