রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হয়েছে ২২তম আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। ১৯ নভেম্বর কলেজের ডিয়াবাড়ি স্থায়ী ক্যাম্পাসের কামালউদ্দিন মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর আয়োজক ছিল মাইলস্টোন কলেজ ডিবেটিং ক্লাব।বাংলা ও ইংরেজি, দুই ভাষায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় নবম থেকে দ্বাদশ শ্রেণির ছয় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
প্রতিযোগিতার সার্বিক পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন মাইলস্টোন কলেজের পরিচালক (শিক্ষা) ও ডিবেটিং ক্লাবের মডারেটর মোহাম্মদ শাফায়েত উদ্দিন।চূড়ান্ত পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপদেষ্টা কর্নেল নুরন নবী (অব.) ও উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সংবাদকর্মী শরীফুল আলম সুমন।প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন দল ও সেরা বিতার্কিকদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম ও বিচারক শরীফুল আলম সুমন।প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, ‘বিতর্ক হলো একটি জীবনদর্শন, যা আমাদের যুক্তির আলোকে বিশ্লেষণ, সহিষ্ণুতা এবং অন্যের মতামতকে শ্রদ্ধা করতে শেখায়।’ অংশগ্রহণকারী বিতার্কিকদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তিনি বলেন, ‘তোমরা প্রত্যেকেই অবশ্যই যুক্তিবাদী ও মানবিক হবে এবং দেশের কল্যাণে নিজেকে যোগ্য করে গড়ে তুলবে।’বাংলাদেশি পদার্থবিজ...
সূত্র: প্রথম আলো