দেশের পাঠক, শিক্ষার্থী ও ক্রেতাদের জন্য বইয়ের পাশাপাশি মানসম্মত শিক্ষা উপকরণ ও স্টেশনারি পণ্য সহজলভ্য করার লক্ষ্যে এসিআই এডুলিঙ্ক এবং প্রথমা প্রকাশনের মধ্যে একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির মাধ্যমে দেশের বই ও শিক্ষা উপকরণ বিপণনে যুক্ত দুটি প্রতিষ্ঠানের মধ্যে নতুন একটি ব্যবসায়িক অংশীদারত্বের সূচনা হলো।চুক্তির ফলে এখন থেকে প্রথমা প্রকাশনের সব বিক্রয়কেন্দ্র এবং অনলাইন প্ল্যাটফর্মে আন্তর্জাতিক ব্র্যান্ড ডেলির বিভিন্ন ধরনের স্টেশনারি পণ্য পাওয়া যাবে। এর মধ্যে শিক্ষার্থী, শিক্ষক, পেশাজীবী ও দৈনন্দিন ব্যবহারকারীদের প্রয়োজনীয় বিভিন্ন শিক্ষা ও অফিস উপকরণ অন্তর্ভুক্ত থাকবে।
ফলে প্রথমার গ্রাহকেরা বই কেনার পাশাপাশি প্রয়োজনীয় মানসম্মত স্টেশনারি পণ্যও একই জায়গা থেকে কেনার সুযোগ পাবেন।
সূত্র: প্রথম আলো