একসময় ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা-গুঞ্জন থাকলেও নিজের সম্পর্কের কথা বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেছেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। প্রেম, বিয়ে কিংবা জীবনসঙ্গী—এসব প্রশ্নে খুব একটা মুখ খোলেননি তিনি। কিন্তু এবার তাঁকে ঘিরেই টালিউডে আলোচনার কেন্দ্রে বিয়ের খবর। পাত্রের নাম সিদ্ধার্থ দত্ত। পেশায় তিনি বিনোদনজগতের কেউ নন। মিমির বিয়ের কার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে শুরু হয়েছে নানা জল্পনা।
বিয়ের আয়োজন নিয়ে নতুন তথ্য সামনে এনেছে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতায় বিয়ের আনুষ্ঠানিকতার পাশাপাশি কালিম্পংয়ে তিন দিন ধরে চলবে বিশেষ আয়োজন। জলপাইগুড়ির পান্ডাপাড়ায় মিমির মামাবাড়িতেও চলছে প্রস্তুতি। পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের পাশাপাশি ব্যস্ততাও তুঙ্গে।
তবে বিয়ের খবর নিয়ে মিমি এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানাননি।বিয়ের কার্ডে মিমির তিন প্রিয়জন মিমির বিয়ের কার্ড নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে একটি বিশেষ কারণে।
সূত্র: প্রথম আলো