প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণিল উৎসব করেছে যশোর বন্ধুসভা। ১৭ নভেম্বর বিকেলে যশোর পৌর পার্কের ছায়া-সুনিবিড় চারুপীঠে প্রাকৃতিক পরিবেশে দিনব্যাপী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারী-পুরুষ, নবীন-প্রবীণ সদস্যদের প্রাণবন্ত আড্ডা, কবিতা, নাচ ও গানে মুখর হয়ে ওঠে পুরো পার্ক প্রাঙ্গণ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাইয়াদ ফেরদৌস।
শুরুতে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন বন্ধু সামিয়া মাহমুদ। খেলার উদ্বোধন করেন সহসভাপতি মোয়াজ্জেম হোসেন।নারী সদস্যদের বল নিক্ষেপ খেলাদিনভর ছিল নানা মজার খেলা। প্রথমেই নারী সদস্যদের বল নিক্ষেপ খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রথম স্থান অধিকার করেন ফারিয়া মাহমুদা ও দ্বিতীয় হন খন্দকার রুবাইয়া। পুরুষ সদস্যদের শট ফুটবল গোল খেলায় প্রথম হন নাহিদ হাসান ও দ্বিতীয় হন নাহিদ ইসলাম।
নারী সদস্যদের বালিশ পাস খেলায় প্রথম হন জাহানারা জ্যোতি ও দ্বিতীয় সামিরা ইয়াসমিন।সবচেয়ে আকর্ষণীয় ছিল হাঁড়িভাঙা খেলা।
সূত্র: প্রথম আলো