আগে ব্যাট করা হংকংকে অলআউট করতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। ৮ উইকেট হারিয়ে তারা করে ফেলেছিল ২১৯ রান। তবে এই রান নিয়েও লড়াই করতে পারেনি হংকং। ৯ ওভার বাকি থাকতেই ৭ উইকেটের জয় পেয়ে গেছে বাংলাদেশ ‘এ’।কাতারের দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপে টস হেরে আগে ব্যাট করতে নামা হংকং শুরুতেই বিপদে পড়ে গিয়েছিল। ৫২ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট।
তবে এরপর চতুর্থ উইকেটে ১২৮ রানের জুটি গড়েন ওপেনার অংশুমান রাত ও আইজাজ খান।তাদের জুটিতে ভর করেই দুই শ পার করে ফেলে হংকং। ৮৬ বলে ৭৭ রান করে অংশুমান ও ১০৮ বলে ৬৭ রান করে আইজাজ খান আউট হয়ে যান। তারা ছাড়া হংকয়ের আর কোনো ব্যাটসম্যান ইনিংস লম্বা করতে পারেননি।৯ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন বাংলাদেশের পেসার ইকবাল হোসেন।
এ ছাড়া ১ উইকেট করে পান মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ রুবেল, রাকিবুল হাসান ও সাইফ হাসান।তাড়া করতে নেমে ইনিংসের পঞ্চম ওভারেই আউট হয়ে যান বাংলাদেশ ‘এ’ দলের ওপেনার পারভেজ হোসেন।
সূত্র: প্রথম আলো