দিনের শুরু থেকেই ছিল গুমোট আকাশ। সকালে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতাও বাড়তে থাকে। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসহ চট্টগ্রাম ও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও হচ্ছে ভারী বৃষ্টিও। বৃষ্টিতে সড়কে জমেছে কাদাপানি। ভোগান্তিতে পড়েছেন মানুষ। কেউ ছাতা মাথায়, কেউ পলিথিনে, আবার কেউ তোয়ালে দিয়ে মাথা ঢেকে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করছেন।
বৃষ্টি উপেক্ষা করেই প্রয়োজনে ঘরের বাইরে বের হতে হচ্ছে অনেককে। আজ ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকার এসব ছবি তোলা হয়েছে।গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে মেঘলা চারপাশ। আজমপুর, উত্তরা, ঢাকাশিশুকে তোয়ালে দিয়ে ঢেকে ছাতা মাথায় হাঁটছেন এক অভিভাবক। আগারগাঁও, ঢাকাছাতা মাথায় সড়কে চলছেন শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তি। আগারগাঁও, ঢাকাগুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে শিশুর মাথায় হাত দিয়ে হাঁটছেন এক অভিভাবক।
আগারগাঁও, ঢাকাবৃষ্টিতে ভিজেই স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা।
সূত্র: প্রথম আলো