পটুয়াখালী, ময়মনসিংহ, রাজশাহী, চট্টগ্রাম ও ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৫ নেতার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এর মধ্যে অন্তত পাঁচজনের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আতঙ্কিত হয়ে কয়েকটি পরিবার অন্যত্র আশ্রয় নিয়েছে।গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের এসব ঘটনা ঘটে।
কারা এসব ঘটনায় জড়িত, সে বিষয়ে পুলিশ কিছু জানাতে পারেনি।পটুয়াখালীপটুয়াখালীতে গতকাল রাত ১০টা থেকে আজ বেলা ১১টা পর্যন্ত শহর ও আশপাশের এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নয় নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এর মধ্যে দুটি বাড়িতে আগুন দেওয়া হয়, কোথাও নিক্ষেপ করা হয় পেট্রলবোমা।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে পটুয়াখালী শহরের দক্ষিণ সবুজবাগের এতিমখানা রোড এলাকায় আওয়ামী লীগের জেলা সভাপতি কাজী আলমগীরের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
সূত্র: প্রথম আলো