জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের খুতবা পাঠের সময় দায়িত্বপ্রাপ্ত ইমামকে মিম্বার থেকে টেনে–হিঁচড়ে নামিয়ে মারধর এবং মুসল্লিদের ওপর হামলার অভিযোগে করা মামলায় সাবেক খতিব মুফতি রুহুল আমিনের (৬০) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. হাবিবুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।মুফতি রুহুল আমিনকে গ্রেপ্তারের পর এদিন আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনে বলা হয়, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে বায়তুল মোকাররম মসজিদের নিচতলায় জুমার নামাজের খুতবা পাঠ করছিলেন ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত ইমাম মুফতি আবু সালেহ পাটোয়ারী।
এ সময় মুফতি রুহুল আমিন এজাহারনামীয় অন্য আসামিদের নিয়ে মসজিদে প্রবেশ করেন।
সূত্র: প্রথম আলো