পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা ও যশোর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। গোপালগঞ্জে গাছ ফেলে মহাসড়ক অবরোধ এবং নিরাপত্তাহীনতার কারণে গতকাল বুধবার দুপুর থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত ঢাকাগামী বাস ছেড়ে যায়নি বলে জানিয়েছেন পরিবহনের মালিক ও শ্রমিকেরা।এদিকে বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিকল্প পথে কিছু বাস চলাচল করছে। তবে এতে সময় ও খরচ দুটিই বেড়েছে।
অবশ্য আন্তজেলা ও অভ্যন্তরীন রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে বলে পরিবহনের মালিক ও শ্রমিকেরা জানিয়েছেন।খুলনাগতকাল বুধবার দুপুর থেকে খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহনমালিকেরা। আজ বৃহস্পতিবার দিনভর পদ্মা সেতু হয়ে খুলনা থেকে ঢাকাগামী কোনো বাস চলাচল করেনি। অধিকাংশ বাস কাউন্টারও বন্ধ।নিরাপত্তাহীনতার কারণে পদ্মা সেতু হয়ে বাস না চালানোর কথা জানিয়েছেন পরিবহনের মালিক ও শ্রমিকেরা।
তবে বিকল্প পথে পাটুরিয়া-আরিচা হয়ে কিছু বাস চলাচল করছে।খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বুধবার থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।ঢাকা-খুলনা মহাসড়ক গাছ ফেলে অবরোধ করে রেখেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা।
সূত্র: প্রথম আলো