নোয়াখালীর চাটখিল উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৮টিতে তালা ঝুলিয়ে দিয়েছেন স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে পর্যায়ক্রমে এসব ইউনিয়ন পরিষদে তালা দেওয়া হয়।যেসব ইউনিয়ন পরিষদে তালা দেওয়া হয়েছে সেগুলো হলো রামনারায়ণপুর, পরকোট, বদলকোট, মোহাম্মদপুর, পাঁচগাঁও, হাটপুকুরিয়া-ঘাটলাবাগ, নোয়াখলা ও খিলপাড়া।
শুধু শাহাপুর ইউনিয়ন পরিষদে তালা দেওয়া হয়নি।সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ-সমর্থিত এবং বিগত সময়ে নির্বাচিত চেয়ারম্যানদের ওপর ক্ষোভ থেকে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করেছেন।ঘটনার বর্ণনা দিয়ে নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মানিক প্রথম আলোকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে যুবদলের একদল নেতা-কর্মী পরিষদ কার্যালয়ে এসে ‘ওপরের নির্দেশ’ আছে জানিয়ে তাঁকে কার্যালয় বন্ধ করে চলে যেতে বলেন।
তখন পরিষদে টিসিবির পণ্য বিতরণ ও জন্মনিবন্ধনের কার্যক্রম চলছিল।চেয়ারম্যান মানিক বলেন, ‘আমি তাঁদের কাছে ১০ মিনিট সময় চেয়ে জনগণের জন্মনিবন্ধনের কাগজপত্রে স্বাক্ষর করে দিই।
সূত্র: প্রথম আলো