তালের চাটনির রেসিপি দিয়েছেন শুভাগতা দেবাশীষউপকরণতালের ক্বাথ ১ কাপশর্ষের তেল ১ চা-চামচশুকনা মরিচ ২টিপাঁচফোড়ন আধা চা-চামচআদাকুচি ১ চা-চামচলবণ আধা চা-চামচচিনি বা গুড় আধা কাপ বা স্বাদ অনুযায়ীতেঁতুলের ক্বাথ ২ টেবিল চামচকিশমিশ ১ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া আধা চা-চামচবেসন নারকেল বরফির রেসিপিপ্রণালিতালের ক্বাথ ভালো করে ছেঁকে নিন, যাতে আঁশ না থাকে। কড়াইতে শর্ষের তেল গরম করে শুকনা মরিচ ও পাঁচফোড়ন দিন।
আদা দিয়ে সামান্য ভেজে নিয়ে তালের ক্বাথ দিন। লবণ, তেঁতুলের ক্বাথ ও চিনি বা গুড় দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। কিশমিশ দিয়ে ঘন হওয়া পর্যন্ত ১০-১৫ মিনিট রান্না করুন। শেষে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিন। ঠান্ডা হলে চাটনি আরও ঘন হবে।ভাইরাল থেকে ঘরোয়া, ঢাকার ১০ শিঙাড়া, স্বাদ যাচাইয়ে কে পেল কত
সূত্র: প্রথম আলো