গোপালগঞ্জে উত্তেজনাকর পরিস্থিতির কারণে গত বুধবার সন্ধ্যা থেকে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।
প্রায় ৩৬ ঘণ্টা পর আজ শুক্রবার সকাল ছয়টার পর দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে।বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও যশোর থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকা ও চট্টগ্রামগামী বাস সকাল থেকে ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পরিবহন কাউন্টারগুলো।বাগেরহাট, খুলনা, পিরোজপুর, সাতক্ষীরা, যশোর ও নড়াইলের অধিকাংশ বাস পদ্মা সেতু হয়ে ঢাকা যায় গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে ব্যাপক সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়।
সূত্র: প্রথম আলো