জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি ই ক্যারি ১১ থেকে ১৮ নভেম্বর বাংলাদেশ সফর করেন। বুধবার তাঁর সঙ্গে আলাপে বাংলাদেশে রোহিঙ্গা শিবির, ভারত ও মিয়ানমারের মধ্যে বহুমাত্রিক সংযুক্তি নিয়ে কালাদান প্রকল্প, রাখাইনে চীনের কৌশলগত স্বার্থসহ বিভিন্ন বিষয় উঠে আসে। তিনি মনে করেন, মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে ব্যবসা ও অর্থনৈতিক সম্পৃক্ততার অর্থ দেশটিতে নৃশংসতা টিকিয়ে রাখতে সাহায্য করা।
সাক্ষাৎকার নিয়েছেন রাহীদ এজাজ আপনি আগেও বাংলাদেশে এসেছেন। এবার রোহিঙ্গা শিবিরে নতুন বা উল্লেখযোগ্য কী দেখলেন? কেলি ই ক্যারি: যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি উদ্বিগ্ন করেছে, তা হলো নারীদের পরিস্থিতির ভঙ্গুরতা। ২০১৮ সালেও শিবিরে নারী ও শিশুই বেশি ছিল, এখনো তা-ই আছে; কিন্তু নারীরা নিজেদের কতটা অনিরাপদ মনে করেন, সেটিই সবচেয়ে বড় পার্থক্য। আগে তাঁরা বলতেন, ‘আমি এই শিবিরে নিরাপদ। যারা আমার ক্ষতি করেছে, তারা রাখাইনে ছিল।
আমি পালিয়ে এসে এখন নিরাপদ জায়গায় আছি।’ এখন তাঁরা সত্যিই বেশ অনিরাপদ বোধ করছেন।নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতে গতকাল মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা জেনোসাইড মামলার রায় ঘোষণার আগে শুনানিতে বিচারকেরাআপনার পূর্বসূরিদের মতো আপনিও মিয়ানমারে প্রবেশের অনুমতি পাননি।
সূত্র: প্রথম আলো