কখনো শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে সিনেমার সাফল্য, কখনো ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা, আবার কখনো অভিনয়ের স্বীকৃতি—গত এক দশকে নানা কারণে খবরের শিরোনাম হয়েছেন শবনম ইয়াসমিন বুবলী। উড়োজাহাজের কেবিন ক্রু থেকে সংবাদপাঠক, সেখান থেকে চলচ্চিত্রের নায়িকা—তাঁর পথচলাটাও ছিল অন্য রকম। ২০১৬ সালে চলচ্চিত্রে অভিষেকের পর ঢালিউডে নিজের অবস্থান তৈরি করেছেন। তবে ক্যারিয়ারের ১০ বছর পূর্তির এই সময়ে তাঁকে ঘিরে নতুন প্রশ্ন তৈরি হয়েছে।
বেশ কয়েক মাস ধরে লোকচক্ষুর অন্তরালে এই অভিনেত্রী। এর মধ্যে জানিয়েছেন, দ্বিতীয়বার মা হয়েছেন। কন্যাসন্তানের জন্মের খবর প্রকাশ করলেও অভিনয়ে ফেরার বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানাননি তিনি।শবনম ইয়াসমিন বুবলীআজ ২০ নভেম্বর বুবলীর জন্মদিন। প্রতিবছর জন্মদিন ঘিরে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছা, নতুন কাজ কিংবা ব্যক্তিগত জীবনের নানা খবর সামনে আসে। এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন।
জনসমক্ষে নেই, নতুন মাতৃত্ব এবং অভিনয়ে ফেরার অনিশ্চয়তা—সব মিলিয়ে জন্মদিনে বুবলীকে ঘিরে কৌতূহল অন্য রকম।কেবিন ক্রু থেকে চলচ্চিত্রের নায়িকাচলচ্চিত্রে আসার আগে বুবলীকে দর্শক চিনতেন সংবাদপাঠিকা হিসেবে।
সূত্র: প্রথম আলো